পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবিতে রাঙামাটির কুতুবছড়ি ও খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নিহত সদস্যদের স্বজনেরা পৃথক দুটি স্থানে এ কর্মসূচি পালন করেন।ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ইউপিডিএফের নিহত সদস্যদের মধ্যে মানববন্ধনে খাগড়াছড়িতে ১১৬ এবং রাঙামাটিতে ৯৫ জনের পরিবার ও আত্মীয়স্বজন যোগ দিয়েছে। খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় আয়োজিত মানববন্ধনে লিখিত বক্তব্য পড়েন এ বছরের ২২ মে রাঙামাটির বরকলের সুবলং এলাকায় নিহত ইউপিডিএফের নেতা অনিমেষ চাকমার স্ত্রী মিন্টি চাকমা এবং কুতুবছড়িতে লিখিত বক্তব্য পড়েন বীর চাকমার মেয়ে লুম্বিনী চাকমা।