পাহাড়ে সমতলে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃ-জাতিগোষ্ঠীর সঙ্গে আমাদের বাঙালি সমাজের খুব বেশি জানাশোনা যেমন নেই, তেমনি বাঙালি সমাজও পার্বত্য অঞ্চলের এই জাতিগোষ্ঠী সম্পর্কে খুব বেশি কিছু জানে না। এই দুই জাতির মধ্যে মেলবন্ধন ঘটালেন অনামিকা ত্রিপুরা। তাঁর হাত ধরে রবীন্দ্রনাথ গেলেন পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আর পাহাড়ের গান ও সংস্কৃতি এল সমতলে।গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি মিলনায়তনে অনামিকা ত্রিপুরার রচিত বই ও চতুর্থ একক অ্যালবাম শুভ কর্মপথের মোড়ক উন্মোচন করা হলো। কক্বরক ভাষায় অনূদিত রবীন্দ্রনাথের গান ও মূল গানের সমন্বয়ে বই ও অ্যালবামের নাম একটি হলেও ব্যবহূত হয়েছে দুই ভাষা। বাংলায় শুভ কর্মপথে, তেমনি কক্বরক ভাষায় অ্যালবামের নাম গাম সামুংনি লামাতৈ। ভাষা আলাদা হলেও অর্থ অভিন্ন। এই অ্যালবামে শিল্পী কক্বরক ভাষায় ছয়টি ও বাংলা ভাষায় ছয়টি রবীন্দ্রসংগীত গেয়েছেন। এ ছাড়া বইটিতেও রয়েছে রবীন্দ্রনাথের বেশ কিছু গানের কক্বরক ভাষায় অনুবাদ এবং অনামিকা ত্রিপুরার লেখা কবিতা ও গান।শিল্পী অনামিকা ত্রিপুরার জন্ম রাঙামাটিতে। শৈশব থেকেই তিনি সংগীতের চর্চা করেন। স্বামী বর্তমানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরার চাকরিসূত্রে চট্টগ্রামে দীর্ঘদিন অবস্থান করার সময় সেখানে পুরোপুরি সংগীতের চর্চা ও লেখালেখিতে মনোনিবেশ করেন। গতকাল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন রবীন্দ্রসংগীতজ্ঞ সন্জীদা খাতুন। বক্তব্য দেন অ্যালবামের প্রকাশনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও বইয়ের প্রকাশক মাওলা ব্রাদার্সের কর্ণধার আহমেদ মাহমুদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানজারে হাসীন মুরাদ। মোড়ক উন্মোচন পর্ব শেষে ছিল গানের আয়োজন। শিল্পী অনামিকা ত্রিপুরা অ্যালবামের গান ও কক্বরক ভাষার বেশ কয়েকটি গান পরিবেশন করেন। ফরাসি নাট্য উৎসবের উদ্বোধননাট্যশালা মঞ্চে আলো জ্বলে উঠতেই দৃশ্যমান হলো একটি বাড়ির অন্দরমহল। কারোরই বুঝতে বাকি রইল না যে এটি কোনো বিদেশি ভবনে দৃশ্য। মঞ্চে যেসব শিল্পী এলেন, তাঁদের সবার পোশাক-পরিচ্ছদও সেই রকম। গল্পটি ফরাসি, তবে কুশীলবদের সংলাপ ছিল প্রমিথ বাংলা।গতকাল সন্ধ্যায় চতুর্থবারের মতো রাজধানীতে শুরু হলো সাত দিনব্যাপী ‘আন্তফরাসি নাট্য উৎসব-১০’ । বিশ্বখ্যাত পাঁচজন ফরাসি নাট্যকারের সাতটি নাটক নিয়ে ২১ মে পর্যন্ত চলবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই উৎসব।ঢাকার ফরাসি দূতাবাসের সহযোগিতায় আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। আলোচনা করেন ফরাসি দূতাবাসের প্রধান কর্মকর্তা প্যাট্রিক ব্রাংকো, আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেজের উপরিচালক লক জাক বুনা।উদ্বোধনী দিনে ছিল মার্ক ক্যামোলোতি রচিত ডোন্ট ড্রেস ফর ডিনার -এর বাংলা রূপান্তরিত নাটক ঠাকুর ঘরে কে রে?। অনুবাদ ও নির্দেশনার দায়িত্বে ছিলেন আল নোমান। পরিবেশন করে যৌথভাবে ‘নাটুকে’ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র।