পাহাড়ের চূড়ায় উঠে পরিবেশ রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বন্ধুসভার সদস্যরা বিশ্ববাসীর কাছে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধের আহ্বান জানিয়েছেন। প্রথম আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে তাঁরা গতকাল রোববার জেলার সর্বোচ্চ পাহাড় ফুরোমোনের চূড়ায় গিয়ে এ আহ্বান জানান।গতকাল রোববার ভোরে সরকারি হিসাব অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৫১৮ ফুট উচ্চতার ফুরোমোনের চূড়ার উদ্দেশে রাঙামাটি বন্ধুসভার ২৬ জন সদস্য রওনা দেন। তাঁরা প্রথমে পাহাড়ের বনবিহার ভাবনা কেন্দ্রে যান। সেখান থেকে প্রায় ৩০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় ওঠেন। সেখানে তাঁরা পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে নিজেদের অবস্থান থেকে অবদান রাখার শপথ নেন।বন্ধুসভার সদস্য রাঙামাটি সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী জোনাকি চাকমা বলেন, ‘আমরা চাই, আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড় আবারও সবুজে ভরে উঠুক। পার্বত্য চট্টগ্রাম যেন বাংলাদেশসহ বিশ্বের জলবায়ু পরিবর্তন রোধে অবদান রাখতে পারে।’প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে আরও রয়েছে আজ সোমবার থেকে রাঙামাটি সরকারি কলেজে ব্যানার ও পোস্টার লাগানো এবং বন্ধুসভার সদস্য সংগ্রহ অভিযান। আর ৪ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত সভা হবে।