পার্বত্য চট্টগ্রামের নারীরা দেশের অন্যান্য অঞ্চলের নারীদের চেয়েও মর্যাদাহীনভাবে বসবাস করে। অথচ আদিবাসী নারীরা গ্রামীণ জনপদে অর্থনৈতিক কার্যক্রমের চালিকাশক্তি। তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে-ঘাটে কাজ করে। কিন্তু আইনগতভাবে বাবার উত্তরাধিকার হিসেবে আইনগত স্বীকৃতি নেই আদিবাসী নারীদের। গতকাল মঙ্গলবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে নারীনেত্রীরা এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন ও পার্বত্য চট্টগ্রামে কর্মরত ২৩টি বেসরকারি সংগঠন এবং জেলা মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে এ সংবাদ সমেঞ্চলনের আয়োজন করার হয়। সাতটি বিভাগীয় শহর ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য রাঙামাটিতে একযোগে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর গুরুত্বপূর্ণ অবদানের তথ্য তুলে ধরতে সংগঠনগুলোর পক্ষ থেকে যৌথ প্রচারাভিযানের কর্মসূচির অংশ হিসেবে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হন নারীনেত্রীরা। সংবাদ সমেঞ্চলনে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক মূল প্রবন্ধ পড়ে শোনান গ্রিন হিলের চেয়ারপারসন টুকু তালুকদার। মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক ওয়াসিউর রহমানের সঞ্চালনায় সংবাদ সমেঞ্চলনে অংশ নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় মানবাধিকার কমিশন সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ।