পায়রা সমুদ্রবন্দরের ব্যারাক ভবনের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামে স্থাপিত পায়রা সমুদ্রবন্দরের ব্যারাক ভবনের আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিভাবে এর উদ্বোধন করবেন।
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মাহবুবুর রহমানসহ বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইটবাড়িয়া গ্রামে ১৬ একর জমি অধিগ্রহণ করে পায়রা বন্দর প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ নভেম্বর দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।