পায়রাবন্দে তিন দিনের অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মিঠাপুকুরের বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিভাগীয় কমিশনার মুহামঞ্চদ দিলোয়ার বখত সকালে বেগম রোকেয়ার সঞ্চৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মুক্ত আলোচনা, শোভাযাত্রা, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পায়রাবন্দে তিন দিনব্যাপী এক মেলারও উদ্বোধন করা হয়। এখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সকালে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী। টাউন হলে নাগরিক সংগঠন রোকেয়া ফোরামের উদ্যোগে আলোচনা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে আজ মঙ্গলবার ও কাল বুধবার মেলা প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।