পায়ে হেঁটে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার জন্য শিক্ষা ও শান্তি নিশ্চিত করার দাবিতে পায়ে হেঁটে দেশভ্রমণ শুরু করেছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। তাঁরা হলেন জিয়াউর রহমান, ইসলাম উদ্দিন, আবদুল হালিম, আনোয়ার হোসেন, রুহুল আমীন, আওলাদ হোসেন ও রাজীব ঢালী। ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে যাত্রা করে ঠাকুরগাঁও, সৈয়দপুর, রংপুর হয়ে গতকাল সকালে তাঁরা গাইবান্ধায় পৌঁছেন। ৩১ ডিসেম্বর তাঁরা টেকনাফ পৌঁছাবেন বলে জানা গেছে। গাইবান্ধা প্রতিনিধি