পায়ে হেঁটে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ফুটপাতগুলো ফের দখল হয়ে পড়ছে। এগুলো উদ্ধারের দাবিতে সিটি করপোরেশনের মেয়র ও পুলিশ কমিশনারকেও স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’। গতকাল রোববার সকাল ১০টায় নগরের জিন্দাবাজার থেকে পায়ে হেঁটে গিয়ে তাঁরা এ স্মারকলিপি দেন। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক জানান, ফুটপাত হাঁটার জন্য। দখল হলে হাঁটার সুযোগ থাকবে না— এ বিষয়টি স্মরণ করিয়ে দিতে পায়ে হেঁটে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।