পি সি সরকারের বাড়ি দখলমুক্ত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুসম্রাট পি সি সরকারের বাড়ি দখলমুক্ত করার দাবি জনিয়েছে ম্যাজিশিয়ানস ফেডারেশন অব বাংলাদেশ। দাবি আদায়ে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।মানববন্ধনে উপস্থিত জাদুশিল্পীদের বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, জাদুশিল্পে পি সি সরকারের অবদান অনন্য। সম্প্রতি একটি বেসরকারি আবাসন প্রকল্প কোম্পানি টাঙ্গাইল সদরে তাঁর বাড়িটি দখল করেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পি সি সরকারের ওই বাড়িটি দখলমুক্ত করে তাঁর স্মরণে একটি স্মৃতি জাদুঘর ও থিয়েটার নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।