প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের হাড়োকান্দি গ্রামে গতকাল শুক্রবার বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, হাড়োকান্দি গ্রামের মৃত আলী ফকিরের বড় ছেলে মো. সোহান (১৫) কথা-কাটাকাটির একপর্যায়ে তার ছোট ভাই মো. সোহাগের (১৪) মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর ১২টার দিকে সে মারা যায়। ঘটনার পর থেকে বড় ভাই সোহান পলাতক রয়েছে।
ফরিদপুর অফিস