পিংকির হত্যায় জড়িত বখাটেকে গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের লাগিয়ে দেওয়া আগুনে কিশোরগঞ্জের তাড়াইলের দশম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার পিংকি (১৬) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্রফ্রন্ট জেলা কমিটির উদ্যোগে বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রংমহল চত্বরে সমাবেশ হয়।এতে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের নেত্রী শাহিনা রুমান, অসীম দাদ খান, জেলা শাখার আহ্বায়ক জুনায়েদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘সারা দেশে যেভাবে এক এক করে ছাত্রীদের হয়রানি ও হত্যা করা হচ্ছে, তাতে একসময় আমাদের কাছের কেউ এর শিকার হতে পারে।’ বক্তারা এখনই সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।উল্লেখ্য, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের আলফাতুন ভুঁইয়ার মেয়ে মরিয়ম আক্তার পিংকিকে প্রতিবেশী বখাটে যুবক তবারক হোসেন প্রায়ই উত্ত্যক্ত করত। ৫ এপ্রিল সকালে পিংকিকে তার ঘরে একা পেয়ে তবারক তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।