প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম সারওয়ারকে কুমিল্লা সদরে বদলি করা হয়েছে। গতকাল বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব আবদুল আউয়াল হাওলাদার স্বাক্ষরিত বদলির আদেশ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে আসে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অরুণেন্দ্র কিশোর চত্রুবর্তী মুঠোফোনে বলেন, ‘২৮ জানুয়ারির মধ্যে তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’ ১১ জানুয়ারি প্রথম আলোয় ‘কর্মসংস্থান প্রকল্পে ত্রিমুখী দুর্নীতির অভিযোগ, রায়পুরের পিআইওকে ঘুষবাণিজ্য বন্ধের নির্দেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।