পিআইবি পুরস্কার পেলেন পাভেল রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ২০১৩ সালের পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেয়েছেন প্রথম আলোর ফটো-উপদেষ্টা পাভেল রহমান। গত বৃহস্পতিবার সকালে পিআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফটোসাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁকে একটি ক্রেস্ট, একটি সনদ ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, সোহেল সামাদের মা আনোয়ারা সামাদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ।