পিআইবির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী শিশু ও নারীবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এর উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও মোহনা টিভির জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ। দুই দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।