পিআইবির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদি কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এর উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল ও মোহনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ। তিন দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।