পিআইবির ডিজি পদে জাফর ওয়াজেদই থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফর ওয়াজেদ

চুক্তি ভিত্তিতে কর্মরত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে জাফর ওয়াজেদকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে ২১ এপ্রিল থেকে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির ডিজি পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে ২০১৯ সালের এপ্রিল মাসে তাঁকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার।