পিআইবির পরিচালনা বোর্ড গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালনা বোর্ড গঠন করেছে সরকার। নয় সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন।সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়। পরিচালনা বোর্ডের সদস্যরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস), পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নন এমন একজন কর্মকর্তা), শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নন এমন একজন কর্মকর্তা), বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক সাখাওয়াত আলী খান এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা। পিআইবির মহাপরিচালক পরিচালনা বোর্ডের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি।