পিআইবির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালা গতকাল বুধবার শেষ হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক রাফিজা রহমান প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আলম।