পিআইবির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে গতকাল বুধবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণের সমন্বয়কারী ও প্রেস ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান। বক্তব্য দেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহামদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রদীপ কুমার পান্ডে। কর্মশালায় জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।