পিআরএএসবির কার্যনির্বাহী কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব স্টেট ওউনড ব্যাংকসের (পিআরএএসবি) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং রূপালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক খায়রুল হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। গত শনিবার রাজধানীর মতিঝিলে একটি হোটেলে কার্যনির্বাহী কমিটির এক সভায় ১৩ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি।