পিইসি বন্ধের দাবিতে উত্তরায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) বন্ধের দাবিতে মানববন্ধন করছেন রাজধানীর উত্তরার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। ছবি: আয়োজকদের সৌজন্যে
২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) বন্ধের দাবিতে মানববন্ধন করছেন রাজধানীর উত্তরার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। ছবি: আয়োজকদের সৌজন্যে

২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর উত্তরার কয়েকটি বিদ্যালয়ের অভিভাবকেরা। আজ বুধবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত উত্তরা হাইস্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পিইসির পড়ার চাপে বছরের শুরুতেই অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। স্কুল ও কোচিংয়ের পড়া মিলিয়ে শিক্ষার্থীদের সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত অমানুষিক পরিশ্রম করতে হয়। শিক্ষামন্ত্রী বলেছেন ২০১৮ সালে পিইসি বন্ধ হয়ে যাবে। কিন্তু শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এ বছর থেকে পিইসি বন্ধের দাবি জানান অভিভাবকেরা।

এই দাবিতে কাল বৃহস্পতিবার সকাল আটটায় উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে অভিভাবকেরা মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।