পিইসিতে বেশি পাসের হার রাজশাহীতে, কম সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলে দেশের সাতটি বিভাগের মধ্যে পাসের হারের দিক থেকে এগিয়ে আছে রাজশাহী বিভাগ। দেশের উত্তরের এই বিভাগে পাসের হার শতকরা ৯৯ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার সিলেট বিভাগে। ওই বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ।

এ ছাড়া অপর পাঁচটি বিভাগের মধ্যে ঢাকায় পাসের হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ, খুলনায় ৯৮ দশমিক ৯৭ শতাংশ, চট্টগ্রামে ৯৮ দশমিক ৪১ শতাংশ, বরিশালে ৯৮ দশমিক ৩০ শতাংশ এবং রংপুরে ৯৮ দশমিক ৫৬ শতাংশ।
যখন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন ময়মনসিংহ বিভাগ হয়নি, সে কারণে ওই বিভাগের ফল আলাদাভাবে করা হয়নি।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন। সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ১৩ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭৬ জন। ​এর আগে আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ পরীক্ষার ফল ঘোষণা করেন।