পিএসসি পাস করেছে সেই ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বিদ্যালয়ের সভাপতির সঙ্গে জোর করে বাল্যবিবাহের শিকার লালমনিরহাটের সেই ছাত্রী পিএসসি পাস করেছে। সে জিপিএ ৩.০০ পেয়েছে।

তবে আশানুরূপ ফল না হওয়ায় ছাত্রীটির পরিবারের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী বাল্যবিবাহের কারণে শারীরিক ও মানসিক নির্যাতনসহ হয়রানিকে দায়ী করেছেন।

গত ২৬ জুন ওই ছাত্রীকে জোর করে বিয়ে করেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম। ১৬ আগস্ট রাতে ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে আদালতের মাধ্যমে ১৯ আগস্ট পরিবারের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে গত ১০ আগস্ট প্রথম আলোর অনলাইন ও পরদিন প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয় সভাপতির জোর করে বিয়ে!

এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘গত ২৬ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত ওই ছাত্রীর ওপর ঝড় বয়ে যায়। আমরা ছাত্রীর শিক্ষাজীবন চলমান রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’ তাঁরা বলেন শারীরিক ও মানসিক নির্যাতনের ধকল সয়ে ছাত্রীটি পিএসসি পাস করেছে, সেটাই বড় কথা।

মেয়ের ফল শুনে খুশি হলেও ছাত্রীটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আবদুর রহিম আমার মেয়ের সুন্দর জীবন শেষ করেছে, আমি তাঁর উপযুক্ত শাস্তি চাই।