পিএসসিকে প্রশ্নপত্র ফাঁস রোধের নির্দেশ দিলেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রতি বিসিএসসহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পিএসসির চেয়ারম্যান ড. সা’দত হুসাইন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০১০ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। খবর বাসসের।