পিএসসিতে দেশসেরা লালমনিরহাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা এবারও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় দেশসেরা হয়েছে। তবে যশোর জেলা এবার লালমনিরহাটের সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে। এর আগে ২০১২ সালের পিএসসি পরীক্ষায় লালমনিরহাট জেলা দেশসেরা হয়েছিল।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার ২৪ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী এবারের পিএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৪০৫ জন জিপিএ-৫ এবং আট হাজার ৬৭৭ জন জিপিএ-৪ পেয়েছে। ২০১২ সালে লালমনিরহাটে জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ১২০ জন।
এ ছাড়া এ বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এক হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষায়ও সবাই পাস করেছে। এদের মধ্যে ২১ জন জিপিএ-৫ এবং ৩২৪ জন জিপিএ-৪ পেয়েছে।