পিএসসিতে নিয়োগ সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম বিসিএস থেকে সরকারি কর্মকমিশন সচিবালয়ে (পিএসসি) সহকারী পরিচালক পদে ছয়জনের নিয়োগের সিদ্ধান্তের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে রিট আবেদনকারী আটজনকে নিয়োগ না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পিএসসির চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।২০০৬ সালে সহকারী পরিচালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর ১১ জনকে চূড়ান্ত করা হয়। গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তিপত্র দিলেও তাঁদের নিয়োগ না দিয়ে গত ৩০ জুন পিএসসি ২৮তম বিসিএস থেকে ছয়টি পদ পূরণের সিদ্ধান্ত নেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইতিপূর্বে সহকারী পরিচালক হিসেবে চূড়ান্তভাবে মনোনীত মো. মঞ্জুরুল হকসহ আটজন হাইকোর্টে রিটটি করেন।