পিএসসির কার্যালয়ের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিভাগীয় কার্যালয় ও বিসিএস পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ ও বিভাগীয় কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টার মানববন্ধন শেষে মিছিল বের হয়। শিক্ষার্থীরা দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করেন এবং বিভাগীয় কমিশনারের কাছে সঞ্চারকলিপি দেন।