পিএসসির চেয়ারম্যান সচিবসহ তিনজনকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের পর তিন বছর পেরিয়ে গেলেও নিয়োগ না পাওয়ায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান, সংস্থাপন সচিব ও পিএসসির সচিবকে আইনি নোটিশ দিয়েছেন পিএসসির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ সহকারী পরিচালকেরা। সহকারী পরিচালকদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন দোলন মঙ্গলবার এই নোটিশ দেন। নোটিশে বলা হয়, ২০০৬ সালের ৫ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে বিভিন্ন পর্যায় পেরিয়ে ২০০৭ সালের ২৫ মে চূড়ান্ত ফল প্রকাশিত হয়। ৫ জুন প্রার্থীদের কাছে পুলিশ প্রত্যয়ন ও স্বাস্থ্য পরীক্ষার ফরম পাঠানো হয়। নির্ধারিত সময়ে তাঁরা সেগুলো পূরণ করে জমাও দেন। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। ইতিমধ্যে ১১ জনের সরকারি চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। কয়েকজন কাটাচ্ছেন মানবেতর জীবন। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।