পিএসসির নতুন চেয়ারম্যান ইকরাম আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য ইকরাম আহমেদকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এই পদে নিয়োগ দেন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।

পিএসসির সদস্য থেকে পদত্যাগ সাপেক্ষে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।  আগের চেয়ারম্যান এ টি এম আহমেদুল হকের মেয়াদ শেষ হয় ১৯ ডিসেম্বর। এরপর এই পদটি শূন্য হয়।