পিএসসির পরীক্ষায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত হলে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় কেউ প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত হলে তাঁকে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হতে পারে। এমন বিধান রেখে করা ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।