পিএসসির সদস্য হলেন ফণীভূষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা পুলিশ সমন্বয়ক ও সাবেক সচিব ফণীভূষণ চৌধুরীকে সরকারি কর্মকমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিআরএল বাতিল করে তাঁকে রাষ্ট্রপতি এই পদে নিয়োগ দেন। এ বিষয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
অপর এক আদেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান নঈম চৌধুরীকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কতৃর্পক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।