পিএসসির সাবেক চেয়ারম্যান মোস্তফা চৌধুরীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক মোস্তফা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার বাংলাদেশ সময় অনুযায়ী রাত নয়টা দিকে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক মোস্তফা চৌধুরীর বয়স হয়েছিল ৭০ বছর।  তিনি স্ত্রী নূরে আফজা চৌধুরীসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারিক সূত্রে জানা গেছে, তাঁর লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। দেশে আসার পর ফেনীতে পৈত্রিক বাড়িতে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক মোস্তফা চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন।