পিওতর আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি সিটি ব্যাংক লিমিটেডের পয়েন্টস অব সেল (পিওএস) যন্ত্র জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগে উত্তরার কমফোর্ট ইন আবাসিক হোটেলের মালিকের বিরুদ্ধে করা মামলায় বিদেশি নাগরিক পিওতর সিজোফেন মুজারিককে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয়।
ডিবির উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম পিওতরকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, গতকাল ডিবি পিওতরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।