পিক আপ-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা এলাকায় আজ শুক্রবার পিক আপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নূরুল আলম (২৪), মো. কায়েস (২৫) ও রাজিয়া বেগম (৩৫)।
মহেশখালী কালারমার ছড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নির্মলেন্দু চাকমা প্রথম আলোকে বলেন, আজ বেলা তিনটার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুলের গ্রামের বাড়ি কালার মার ছড়া ইউনিয়নে। কায়েসের বাড়ি উপজেলার মাতার বাড়ি এলাকায়। অন্যদিকে রাজিয়ার গ্রামের বাড়ি চকরিয়ার চোয়ার ফাঁড়ি এলাকায়।