পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনে গতকাল শনিবার বেলা তিনটায় পিকআপ ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি রাজশাহীর চারঘাট উপজেলার ছক্কাপাশা গ্রামের মৃত মো. নুরুজ্জামানের ছেলে।