পিকআপ উল্টে চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা নামক জায়গায় গতকাল বুধবার বিকেলে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপের চালক ইব্রাহীম খলিল (২৯), মাছ ব্যবসায়ী মামুন (২৭), তজমুদ্দিন (২৪) ও সাদ্দাম হোসেন (৩৪)। সবার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।
ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে সাতজন কুমিল্লার দিকে যাচ্ছিলেন। গজারিয়ার আলীপুরায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ইব্রাহীম খলিলসহ চারজন নিহত হন। পিকআপে থাকা আরও তিন যুবক আহত হন।