প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে পিকআপ ভ্যানের চাপায় মহিন ইদ্রিস (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা পিকআপটি আটক করে পুলিশে দেয়। তবে এর চালক পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় নগরের সিঅ্যান্ডবি সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মহিন ইদ্রিস বরিশাল সদর উপজেলার সিংহেরকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে সিঅ্যান্ডবি সড়ক পার হতে গেলে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এ সময় মহিন মাটিতে পড়ে যান।