পিকআপ-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে মস্তফাপুর এলাকায় গতকাল শুক্রবার সংবাদপত্রবাহী একটি পিকআপের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ওই পিকআপের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী ঢাকার কদমতলী এলাকার রিমন হোসেন (৩৭), নারায়ণগঞ্জের অনিক হোসেন (২২) ও অজ্ঞাত এক যাত্রী (৩০) নিহত হন।আহত ব্যক্তিদের মধ্যে মিজানুর রহমান মোল্লা, আবদুল কাদের, অহিদুর মল্লিক, শাহাবুল মোল্লা ও জহিরউদ্দিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করেছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সর্দার প্রথম আলোকে জানান, সংবাদপত্রবাহী পিকআপটিতে নিজস্ব লোক ছাড়াও কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ১০-১২জন লোককে নেওয়া হয়েছিল।