পিকআপ ভ্যানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার এলেনবাড়ি এলাকায় গতকাল সোমবার বিআরটিএ কার্যালয়ের পাশে একটি পিকআপ ভ্যানে আগুন লেগেছে। রাত সাড়ে নয়টার দিকে ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।