পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় তাপস সমাদ্দার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।গত শনিবার রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কে উপজেলার মহিষপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাপস মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অজিত সমাদ্দারের ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বলেন, ভ্যানটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে যান। গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় কোনো মামলা হয়নি।