পিকআপ ভ্যানের চাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে গতকাল বুধবার একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে দুই মাছ ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সাহেব আলী (৩৫) ও মিলন ইসলাম (২৫)। দুজনেরই বাড়ি তাড়াশের হামকুড়িয়া গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ঢাকা থেকে নাটোরগামী একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিকশাভ্যানযাত্রী দুই মাছ ব্যবসায়ী নিহত ও ভ্যানচালক আহত হন।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।