পিকআপ ভ্যানের চাপায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় হুসনে আরা (২৬) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মাওনার জাবের স্পিনিং কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুসনে আরা জাবের স্পিনিং কারখানায় কাটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, হুসনে আরা জাবের স্পিনিং কারখানায় গতকাল মঙ্গলবার রাতের শিফটে কাজ করেছিলেন। আজ সকাল ৬টায় কারখানা ছুটি হলে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যান ও চালককে আটক করা যায়নি।