পিকআপ ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের বারবারিয়ায় এ দুর্ঘটনা ঘটে।ধামরাই থানা সূত্রে জানা গেছে, বারবারিয়া বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় পাঁচ যাত্রী দাঁড়িয়ে ছিলেন। বিকেল তিনটার দিকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বারবারিয়া গ্রামের মিয়াজ উদ্দিন (৬৫) মারা যান। আহত হন তাঁর স্ত্রী হাজেরা বেগম (৫০), উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কামাল উদ্দিন ও তাঁর স্ত্রীসহ আরও একজন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে হাজেরা বেগমের মৃত্যু হয়।