পিকআপ ভ্যানের ছাদ থেকে পড়ে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী উপজেলার কামারপাড়া এলাকায় গতকাল শুক্রবার পিকআপ ভ্যানের ছাদ থেকে পড়ে মো. জসিম নামের একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি তুরাগ থানার রানাভোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। টঙ্গী সরকারি হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, জসিম (৫৫) রানাভোলা এলাকায় ফলের ব্যবসা করতেন। গতকাল তিনি টাঙ্গাইল থেকে পিকআপে পেয়ারা, তাল ও কাঁঠাল ভরে ছাদে বসে রানাভোলা এলাকায় ফিরছিলেন। টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়কের কামারপাড়া এলাকায় তিনি পিকআপের ছাদ থেকে পড়ে যান। তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক জসিমকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেদ মিয়া বলেন, জসিমের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।