পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকায় নোয়াখালী-ঢাকা মহাসড়কে গতকাল শনিবার বিকেলে পিকআপভ্যানের চাপায় মো. রুবেল (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় সাহাব উদ্দিন (২৩) নামের অপর এক আরোহী গুরুতর আহত হন। তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রুবেল সোনাইমুড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ওই সড়কের বজরা বাজারের কাছে সোনাইমুড়ী অভিমুখী একটি দ্রুতগতির পিকআপভ্যান একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রুবেল ও সাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।