পিকআপে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে থেমে থাকা এক গাড়ির সঙ্গে সংঘর্ষের পর একটি পিকআপে আগুন ধরে যায়। এতে পিকআপটির সামনের অংশ পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা পৌনে দুইটার দিকে গাজীপুরের জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নাওজোড় মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক আরিফ হোসেন খান বলেন, পিকআপটির সামনে থাকা রেডিয়টরে ও ইঞ্জিনে আগুন ধরে যায়। ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পিকআপের চালক পালিয়ে গেছেন।
গাজীপুর প্রতিনিধি