পিকআপের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় চলন্ত পিকআপের চাকায় ওড়না পেঁচিয়ে আছিয়া খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি ড্রাইভারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারশ্রী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী আছিয়া গতকাল সকালে একটি পিকআপে চড়ে নিজ এলাকা থেকে উপজেলা সদরের দিকে আসছিলেন। হবিরবাড়ি ড্রাইভারপাড়া এলাকায় আসার পর তাঁর ওড়না পিকআপের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় টান লেগে তিনি সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।