পিকআপের চাপায় নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড্ডার মেরুলে গতকাল বৃহস্পতিবার বেপরোয়া গতির বাসের ধাক্কায় সাহিদা আক্তার (২৫) নামের এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তিনি যমুনা ব্যাংকের রাজউক শাখার কর্মকর্তা ছিলেন।
বাড্ডা থানার পুলিশ জানায়, গতকাল রাতে ফুফাতো ভাই আবদুল হান্নানের মোটরসাইকেলের পেছনে চড়ে ব্যাংক কর্মকর্তা সাহিদা আক্তার ওয়ারীর র্যাং কিন স্ট্রিটের বাসায় ফিরছিলেন। রাত নয়টার দিকে মোটরসাইকেলটি বাড্ডার মেরুলে পৌঁছালে একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সাহিদা। সংকটজনক অবস্থায় সাহিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তিনি অবিবাহিত ছিলেন। হান্নান মোটরসাইকেল থেকে পড়ে গেলেও তিনি সামান্য আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেয়ের মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাহিদার বাবা মান্নান কান্নায় ভেঙে পড়েন। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মোহাম্মদপুর গ্রামে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল গতকাল প্রথম আলোকে বলেন, চালক পালিয়ে গেলেও পুলিশ পিকআপটি আটক করেছে। সাহিদার লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।