পিকআপের ধাক্কায় নৃত্যশিল্পী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নৃত্যশিল্পী সোহেল মজুমদার (২৬) নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে বালুবাহী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক সোহেল মজুমদার ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যান।
নিহত সোহেল মজুমদার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের ধন মিয়ার ছেলে। তিনি ফুলগাজী উপজেলা নজরুল একাডেমীর একজন নৃত্যশিল্পী।