পিকআপের ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের শ্বশুরের বাড়ি বেড়ানো হলো না বৃদ্ধ তাজুল ইসলামের। গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা বৃদ্ধ তাজুল তাঁর ছেলে আমিনকে সঙ্গে নিয়ে গতকাল বিকেলে ঢাকার যাত্রাবাড়ীর নয়ানগরে ছেলের শ্বশুরবাড়ি বেড়াতে আসছিলেন। যাত্রাবাড়ীর কাজলা পেট্রলপাম্পের সামনে বেপরোয়া গতির একটি পিকআপ পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। তবে তাঁর ছেলে আমিন অক্ষত রয়েছেন। এ সময় পথচারীরা পিকআপটি আটক করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে। রক্তাক্ত অবস্থায় তাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত আটটার দিকে তিনি মারা যান। তাজুল ইসলামের ছয় মেয়ে ও দুই ছেলে।